স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ অক্টোবর: নদিয়ায় ভোট-পরবর্তী হিংসায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার চাপড়া থানার হদয়পুর গ্রামের বিজেপি কর্মী ধর্ম মন্ডল খুনের ঘটনায় আরও এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল সিবিআই আধিকারিকরা।

গতকাল গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার বাদকুল্লা গণেশ মণ্ডল নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে সিবিআই। আজ তাকে কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে তোলা হয়। পরবর্তী সময়ে সিবিআই আদালতের কাছে পাঁচদিনের হেফাজত চাইলে বিচারক চারদিন মঞ্জুর করে।


