মেদিনীপুর ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ জানুয়ারি: আজ মেদিনীপুর ব্যবসায়ী সমিতির ৭৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শহরের গণপতি নগরে গণপতি বসু স্মৃতি উদ্যানে। মেদিনীপুর শহরের ২৫০ জন ব্যবসায়ী এই সভায় অংশগ্রহণ করে।

সংস্থার প্রাক্তন সভাপতি প্রয়াত গণপতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। মাল্যদান করেন অনুষ্ঠানের সভাপতি বি জি মল্লিক। সম্পাদকীয় বিবরণী পাঠ করেন সংস্থার সম্পাদক মলয় রায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সভাপতি চন্দন বসু। এই অধিবেশনে মেদিনীপুরের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা এবং তা সমাধান করার বিষয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা নিয়ে আলোচনা করা হয়। এদিন ঈশ্বরী প্রসাদ বাজোরিয়া এবং সুদাম বেরা এই দুই জন প্রবীণ ব্যবসায়ীকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যায়োর্ডে সম্মানিত করা হয়।

উপস্থিত ছিলেন খড়্গপুর গ্রামীণ বিধানসভার বিধায়ক এবং মেদিনীপুর–খড়্গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দীনেন রায়, মেদিনীপুর খড়্গপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক প্রদ্যোত ঘোষ, ন্যাশনাল এগ কো-অর্ডিনেশান কমিটির সাধারণ সম্পাদক, বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ্ অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মদন মোহন মাইতি, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যকরী সভাপতি প্রসেনজিৎ সাহা, অধ্যাপক ডঃ শান্তনু পন্ডা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *