আমাদের ভারত, জলপাইগুড়ি, ৭ আগস্ট: নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদর উত্তর মণ্ডলের ৬০ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল জলপাইগুড়ির কদমতলার শিক্ষক ভবনে। রবিবার এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদর উত্তর মন্ডলের সম্পাদক অসীম কর বলেন, এদিনের সম্মেলনে সংগঠনের দেড় শতাধিক শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। কোভিড এর পর স্কুল গুলি খুললে দেখা যায় বিভিন্ন ভাষাভাষীর শিশুদের বইয়ের অপ্রতুলতা, বছরের শুরুতেই এজন্য পর্যাপ্ত পরিমাণে বই তাদের দিতে হবে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি চলছে বলে অভিযোগ। কোটি কোটি টাকা দুর্নীতির দায়গ্রস্থ ব্যক্তিদের শাস্তির দাবি জানাচ্ছি আমরা। পাশাপাশি সুষ্ঠুভাবে যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় তার দাবি আমাদের রয়েছে বলে তিনি জানান।

