কাগজ দিয়ে অবয়ব করে কবিগুরুকে শ্রদ্ধা জানালেন গোপীবল্লভপুরের কলেজ ছাত্রী অঙ্কিতা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৯ মে: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাগজ দিয়ে তাঁর ছবি এঁকে শ্রদ্ধা জানালেন এক কলেজ ছাত্রী। রবিবার ২৫ শে বৈশাখ এমনই চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের নোটা গ্রামে। ওই ছাত্রীর নাম অঙ্কিতা সেন। বর্তমানে জামশেদপুরের একটি নার্সিং কলেজের ছাত্রী সে। অনেক দিন থেকেই শখ রয়েছে কাগজ কেট্র বা ড্রয়িং করে বিভিন্ন মনিষী, কবি, খেলোয়াড় বা কোনও তারকার অবয়ব বানানোর। রবিবার রবীন্দ্রনাথের জন্মদিনে তাঁকে প্রণাম জানাতে কাগজ কেটে তাঁর অবয়ব বানিয়েছে ওই কলেজ ছাত্রী। এমনকি এক আঙ্গুল লম্বা একটি খাতার পাতা কেটে কাঁচি দিয়ে ডিজাইন করে আরও একটি রবীন্দ্রনাথের ছবিও এঁকেছে সে।

এবিষয়ে অঙ্কিতা জানায়,”ছোটো বেলা থেকে আমার শক রয়েছে এইসব করার। এর আগেও আমি দেশপ্রেমিক নেতাজি সুভাষ চন্দ্র বসু, ক্রিকেট খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনী, তারকা সনু সুদ -এরও ছবি বানিয়েছি এমনই কাঁচি দিয়ে কাগজ কেটেই।” কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের কাগজ কেটে ছবি এঁকে শ্রদ্ধা জানাতে পেরে খুশি সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *