শাহরুখের প্রেম প্রস্তাবে না অঙ্কিতার, তারপর পেট্রোল ঢেলে যা করল তরুণীকে

আমাদের ভারত, ৩০ আগস্ট:
শাহরুখ হোসেনের তরফে আসা প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ১৭ বছরের তরুণী অঙ্কিতা। আর তার শাস্তিতে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে ওই মুসলিম যুবক। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষ রক্ষা হয়নি। পাঁচ দিন পর সোমবার মৃত্যুর কোলে ঢোলে পড়ে ওই তরুণী। দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় উত্তপ্ত হয়েছে ঝাড়খন্ডের দুমকা। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে মৃতার পরিবার।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ওই মুসলিম যুবক অঙ্কিতার উপর নজর রাখছিল। তাকে নানা ভাবে উত্যক্ত করছিল রাস্তা ঘাটে। এমনকি অঙ্কিতার স্কুলে যাতায়ত করাও অসুবিধা হয়ে উঠেছিল। তবে ঘটনার চরম ভয়াবহতার সূত্রপাত ১০ দিন আগে। তরুণীকে শাহরুখ ফোন করে জানায় সে তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়। কিন্তু তাতে কোনো ভাবেই রাজী হয়নি তরুণী। এরপরই হিংস্র হয়ে ওঠে ওই যুবক।

গত সোমবার রাত আটটা নাগাদ তরুণীকে রীতিমতো হুমকি দিয়ে সে বলে তার সঙ্গে কথা না বললে সে তাকে খুন করে দেবে। আতঙ্কিত হুমকির কথা বাবাকে জানায়। পরের দিন সকালেএই বিষয়ে পদক্ষেপ করার কথা ভাবে মেয়েটির পরিবার। কিন্তু তার আগেই ঘটে যায় ভয়াবহ ঘটনা।

মৃত্যুর আগে নিজের বয়ান ওই তরুণী পুলিশকে জানায়, বাবাকে গোটা ঘটনা জানানোর পর সেদিন রাতে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু ভোররাতে হঠাৎ করে পিঠে ভীষণ যন্ত্রণা অনুভব করে। চোখ খুলে দেখে সে তার গায়ে আগুন লাগিয়ে ছেলেটা দৌড়ে পালাচ্ছে। আগুনে পুড়ে চিৎকার করতে করতে থাকে অঙ্কিতা। তার মা বাবা মিলে কোনোক্রমে আগুন নিভিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু মৃত্যুর সঙ্গে লড়াই করে জিততে পারেনি ওই ছাত্রী। মুখ ছাড়া গোটা শরীরে পুড়ে গিয়েছিল তার।

ঘটনার তদন্তে নেবে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই শাহরুখের। হাসিমুখে সে পুলিশের ভ্যানে উঠেছে। সে ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। গোটা শহর এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে। সাধারন মানুষ ঝাড়খন্ডে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এই ঘটনায় লাভ জিহাদের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এদিকে তরুণীর মৃত্যুর পর তার পরিবারের জন্য ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন।

নিহত তরুণীর বাবা বলেছেন, আর্থিক ক্ষতিপূরণের ঘোষণার কথা সরকার আগে জানালে হয়ত তার মেয়েকে বাঁচানো সম্ভব হতো তার আরও ভালো চিকিৎসা করা যেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *