আনিসুর মামলায় হাইকোর্টে ধাক্কা রাজ্যের, ফের গ্রেফতার কোলাঘাট থেকে

রাজেন রায়, কলকাতা, ২ মার্চ: পাঁশকুড়ায় তৃণমূল নেতা কুরবান আলি শাহ খুনের ঘটনায় অভিযুক্ত আনিসুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ খারিজ হাইকোর্টের। ২৬ ফেব্রুয়ারি রাজ্য সরকারের বিজ্ঞপ্তির ভিত্তিতে তমলুক আদালতের নির্দেশ খারিজ করল হাইকোর্ট।

তমলুক আদালতের নির্দেশ খারিজ করে পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছে, ‘ইতিমধ্যে ছেড়ে দেওয়া হলে, ফের গ্রেফতার করতে হবে। কেন এই ধরণের নির্দেশিকা রাজ্য সরকারের, তা স্পষ্ট নয়। রাজ্য মামলা প্রত্যাহার করতেই পারে, তার নির্দিষ্ট কারণ থাকতে হবে। ইচ্ছেমতো এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না।’

উল্লেখ্য তমলুক আদালতের নির্দেশের পরেই ছাড়া পেয়ে যান তৃণমূল নেতা খুনে অভিযুক্ত আনিসুর। এর আগে রাজ্যের আবেদনে সাড়া দেয় তমলুক আদালত। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে, আজই তমলুক আদালতে মামলা প্রত্যাহার হয়। তমলুক আদালতের সেই রায় খারিজ করল হাইকোর্ট।

২০১৯ এ তৃণমূল নেতা খুনে গ্রেফতার হন আনিসুর রহমান।তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন আনিসুর রহমান।খুনের সঙ্গে অস্ত্র আইনেও আনিসুরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে ফের কোলাঘাট থেকে ফের গ্রেফতার করা হয়েছে আনিসুর রহমানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *