“আনিসকান্ড সরকারের প্রতি সাধারণ মানুষের অনাস্থাকে আরও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে”, দাবি এসইউসিআই’য়ের

আমাদের ভারত, ২৬ ফেব্রুয়ারি: আনিসকান্ড সরকারের প্রতি সাধারণ মানুষের অনাস্থাকে আরও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। ছাত্র নেতা আনিস খানের হত্যার তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এ কথা বলেন এসইউসিআই (কমিউনিস্ট) পঃ বঃ রাজ্য কমিটির সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য।

শনিবার তিনি এক বিবৃতিতে বলেন— “গতকাল আনিসের হত্যাকারীদের সনাক্তকরণের জন্য তাঁর বাবার সামনে টি, আই প্যারেড যেভাবে করানো হয়েছে তাতে সরকার আদৌ দোষীদের ধরতে চাইছে কি না সে ব্যাপারে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে।

পুলিশ নিজেই যেহেতু এই হত্যাকাণ্ডে যুক্ত তাই কারা এই অপরাধে জড়িত তা পুলিশের না জানার কথা নয়। সেক্ষেত্রে জড়িত সকলকে টি,আই প্যারেডে হাজির না করে যাঁরা নিজেরা স্বীকার করেছেন যে ওপরওয়ালার নির্দেশে তারা সেদিন গিয়েছিলেন কেবল তাঁদের হাজির করানো হল কেন? এর মাধ্যমে তদন্তে অযথা দেরি করা হচ্ছে এবং খুনের তথ্য-প্রমাণাদি লোপ করতে সাহায্য করা হচ্ছে।

পুলিশ ও প্রশাসনের এই আচরণ একদিকে পুলিশের এবং অন্যদিকে সরকারের প্রতি সাধারণ মানুষের অনাস্থাকে আরও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। আমরা সরকারের এই হীন প্রচেষ্টার তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে বিশ্বাসযোগ্য তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *