হাঁস প্রতিপালনে উৎসাহ দিতে ১০৫ জনকে হাঁসের বাচ্চা বিলি কেশিয়াড়ি ব্লক প্রাণী সম্পদ বিকাশ দফতরের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ আগস্ট: হাঁস প্রতিপালনে উৎসাহ দিতে এলাকাবাসীদের হাঁসের বাচ্চা বিলি করল কেশিয়াড়ি ব্লক প্রাণী সম্পদ বিকাশ দফতর। সোমবার কেশিয়াড়ি ব্লক প্রাণী সম্পদ বিকাশ দফতরের পক্ষ থেকে কেশিয়াড়ির রবীন্দ্রভবনে কেশিয়াড়ি ব্লকের বিএলডিও প্রণবেন্দু চক্রবর্তির উপস্থিতিতে ব্লকের নটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রাথমিক পর্যায়ে পাঁচটি পঞ্চায়েতের ১০৫ জনের হাতে এই হাঁসের বাচ্চা তুলে দেওয়া হয়।

এদিন এই শিবিরে উপস্থিত প্রত্যেক উপভোক্তাকে দশটি করে হাঁসের বাচ্চা দেওয়া হয়। আগামী দিনে অন্যান্য ব্লক গুলিতেও এইভাবে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন কেশিয়াড়ি ব্লক প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *