সবং কেন্দ্রে বিজেপি প্রার্থী নিয়ে দলে ক্ষোভ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ মার্চ: সবং বিধানসভা কেন্দ্রে অমূল্য মাইতিকে দলের প্রার্থী করায় আজ রবিবার সবং বাজারে বিজেপি কর্মীদের একাংশ সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তারা বিজেপি প্রার্থী অমূল্য মাইতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয় সবং বাজারে। অবরোধ তুলে যানবাহন চলাচল স্বাভাবিক করতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। অবরোধ চলার সময় একদল বিক্ষুব্ধ বিজেপি কর্মী ঘাটাল মন্ডল কমিটির সদস্য নির্মল বালা সহ আরও কয়েকজনকে মারধর করে বলে অভিযোগ। সবং বাজার সংলগ্ন রুইনান বাসস্ট্যান্ডে বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের পক্ষ থেকে প্রতিবাদ প্রতিরোধ হয়।

জানা গেছে, আজ ব্রিগেড সমাবেশের জন্য বেশকিছু গাড়ি তারা ঠিক করেছিল কিন্তু অমূল্য মাইতিকে সবং কেন্দ্রে প্রার্থী করায় সমস্ত গাড়ি বাতিল করা হয় বলে জানা গেছে। অবরোধকারীদের দাবি, অমূল্য মাইতিকে অবিলম্বে প্রার্থীপদ থেকে সরাতে হবে নইলে বিক্ষোভ আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *