সোশ্যাল মিডিয়ায় প্রার্থীর নাম ঘোষণায় ক্ষোভ 

জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি:
বিধানসভা নির্বাচনের ঘোষণা হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূল প্রার্থীদের নাম ছড়িয়ে দেওয়ায় পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অস্বস্তিতে পড়েছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ দলের রাজ্য সভাপতি সুব্রত 
বক্সিও।

গত রবিবার মেদিনীপুরে তৃণমূলের এক কর্মসূচিতে যোগ দিতে আসেন সুব্রত বক্সী। সেখানে এই বিষয়ে রাজ্য সভাপতি ক্ষোভ প্রকাশ করায় দলের যে সমস্ত কর্মী এভাবে প্রার্থীদের নাম ছড়াচ্ছেন তাদের সতর্ক করা হচ্ছেl দলের জেলা সভাপতি অজিত মাইতি জানিয়েছেন, প্রার্থীদের নাম ছড়ানোর বিষয়টি একেবারেই গর্হিত কাজl এইসব মিথ্যা খবর ছড়ানো ঠিক নয়l প্রার্থীদের নাম ছড়ানোর এক্তিয়ার কর্মীদের নয়, বিষয়টি ঠিক করবে দলl যারা এভাবে মিথ্যা খবর ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে দল পদক্ষেপ করবেল

বিজেপির জেলা সভাপতি অমিত দাস কটাক্ষ করে বলেন, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তৃণমূলের কর্মীদের একাংশ সোশ্যাল মিডিয়ায় এভাবে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছেনl 

জানা গেছে, তৃণমূল কর্মীরা  সোশ্যাল মিডিয়ায় জেলা তৃণমূলের যুব সভাপতি নির্মল চক্রবর্তীকে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হিসেবে তুলে ধরেছেনl পাশাপাশি যুব তৃণমূলের জেলা সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তীকে দাসপুরের সম্ভাব্য প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছেl পশ্চিম মেদিনীপুর জেলায় মোট পনেরোটি বিধানসভার আসন রয়েছেl জেলা তৃণমূল সূত্রে জানা গেছে, এবার কয়েকজন বিধায়ককে প্রার্থী করা নাও হতে পারেl সেই জন্য ওই সব কেন্দ্রগুলিতে একাধিক দাবিদার রয়েছেনl এদের মধ্যে সঠিক যোগ্য প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে প্রশান্ত কুমারের টিমl প্রার্থী বাছাই নিয়ে জেলা তৃণমূলের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে ধরে নিয়েই রবিবার মেদিনীপুরের কর্মিসভায় যোগ দিয়ে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সকলকে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচন লড়ার বার্তা দিয়েছেনl  কর্মিসভায় তিনি জানিয়েছেন, নিজেদের মধ্যে মত পার্থক্য থাকলেও নির্বাচনে এক পরিবারের সদস্য হয়ে ঝাঁপিয়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবেl সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম ছড়ানো নির্মাল্য চক্রবর্তী এবং প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, সোশ্যাল মিডিয়ায় কিছু কর্মী তাদের প্রার্থী হিসেবে দেখতে চেয়ে পোস্ট করেছেন বলে শুনেছিl কিন্তু আমাদের নেত্রী এবং দল যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্তl 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *