মিড ডে মিলের খিচুড়িতে পোকাকে কেন্দ্র করে উত্তেজনা নাকাশিপাড়ায়, অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রেখে বিক্ষোভ অভিভাবকদের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ ডিসেম্বর: মিড ডে মিলের খিচুড়িতে পোকাকে কেন্দ্র করে উত্তেজনা। নদিয়ার নাকাশিপাড়া রামেশ্বর পল্লী প্রাথমিক বিদ্যালয়ের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। শিক্ষিকা সহ অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনাস্থলে যায় নাকাশিপাড়া থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

অভিভাবকদের দাবি, সকালে শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসার পর বাড়িতে খিচুড়ি নিয়ে গেলে সেই খিচুড়ির মধ্যে পোকা লক্ষ্য করেন তারা। এরপরই অভিভাবকরা একত্রিত হয়ে স্কুলে বিক্ষোভ দেখান। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। রাঁধুনির দাবি, চালের মধ্যে পোকা ছিল আর সেই চাল দিয়ে রান্না করার সময় তার অসাবধানতাবশত পোকাগুলি খিচুড়িতে চলে যায়। তিনি ক্ষমাও চেয়ে নেন।

তবে অভিভাবকদের পক্ষ থেকে এ বিষয়ে আইসিডিএস আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *