সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
১৭ জুলাই: রাজ্য জুড়ে রক্তের জন্য হাহাকার চলছে। পরিস্থিতি এমনই যে, তা সামাল দিতে এগিয়ে আসেছে অঙ্গনওয়াড়ি কর্মীরা। রবিবার উত্তর ২৪ পরগনার বনগাঁর প্রতাপগড় ময়দান সংলগ্ন এলাকার প্রায় ৩৬ জন মহিলা রক্ত দিয়ে রোগীদের প্রাণ বাঁচাতে উদ্যোগী হলেন। তাঁদের এগিয়ে আসতে দেখে চুপচাপ বসে থাকতে পারেননি আশপাশের জনগন। তাঁদের মধ্যেও অনেকে এ দিন রক্ত দিয়েছেন। যদিও স্বাস্থ্য কর্তাদের দাবি, পরিস্থিতি স্বাভাবিক। রক্তের কোনও আকাল নেই।

রক্তের আকালের জন্য প্রতি দিনই বনগাঁ থেকে কলকাতা ছুটতে হচ্ছে রোগীর আত্মীয়াদের। রক্ত পাচ্ছে না হিমোফিলিয়া, এমনকী ব্লাড ক্যান্সারের রোগীরাও।
অঙ্গনওয়াড়ি এক কর্মী মামণি ঘোষ ওরফে ঝুনু বলেন, বনগাঁ মহকুমা হাসপাতালে রক্ত দান করে নিজেদের
গর্বিত মনে হচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে প্রায় ৩৬ জন কর্মী এই শিবিরে এসে রক্ত দান করেছেন। এছাড়াও আশপাশের কিছু পরিচিত মানুষ ছুটে এসেছে রক্ত দিতে। এই ভাবে প্রতিটি সংগঠন এগিয়ে এলে আমাদের রাজ্যে রক্তের সঙ্কট হবে না।

