কষ্টিপাথরের প্রাচীন বুদ্ধদেবের মূর্তি উদ্ধার পুরুলিয়ার পুঞ্চার মাঠ থেকে, রাখা হবে রাজ্যের প্রত্নতত্ত্ব সংগ্রহালয়ে

সাথী দাস, পুরুলিয়া, ৩১ জুলাই: দুর্মূল্য প্রাচীন বুদ্ধদেবের মূর্তি উদ্ধার হল পুরুলিয়ায়। আজ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর ও পুরুলিয়া জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হয় কষ্টিপাথরের একটি বুদ্ধ মূর্তির মস্তক। জেলা তথ্য ও সাংস্কৃতিক দফতরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী জানান, “খ্রিষ্টীয় পঞ্চম শতাব্দীর মূর্তি এটি।‌ ভগবান বুদ্ধের নির্বাণ লাভের মূর্তি এটি। আজ পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের ধাদকি মোড়ে একটি মাঠ থেকে এটি উদ্ধার হয়।”

আজ রাতে পুঞ্চা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও পুঞ্চা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে এটি পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিককে হস্তান্তর করা হয়েছে। আগামী দিনে এটি রাজ্য সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের অন্তর্গত রাজ্য প্রত্নতত্ত্ব সংগ্ৰহালয়ে জমা দেওয়া হবে বলে জানান তথ্য সংস্কৃতি বিভাগের জেলা আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *