অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩১ জুলাই: শিশু পাচার রুখতে বিভিন্ন জায়গায় প্রচার করছে বেলিয়াবেড়া থানার পুলিশ। যার নাম দিয়েছেন অপারেশন আনন্দ। শনিবার বেলিয়াবেড়া থানার তপসিয়া ও রাণ্টুয়া বাজারে পুলিশের আধিকারিকরা মানুষজনকে সচেতন করেন। হারিয়ে যাওয়া শিশুদের কিভাবে ফিরিয়ে আনা যাবে বা সেই সময় কি কি করতে হবে তা মানুষজনকে বুঝিয়ে বলেন পুলিশ আধিকারেরা। শিশু হারিয়ে গেলে শিশু কল্যান নম্বর ১০৯৮ এ সাথে সাথে যোগাযোগ করতে বলেন। এদিনের বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালুদির নেতৃত্বে এই সচেতনতা মুলক শিবিরে উপস্থিত ছিলেন এস আই নীলমাধব দলাই ও শুভজিৎ অধিকারী সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
পুলিশ আধিকারিকরা জানান, প্রতি নিয়ত দেশজুড়ে শিশু হারিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। পাশাপাশি শিশুরা নানান অসাধু কাজে জড়িয়ে পড়ছে। পুলিশ আধিকারিকরা সাধারণ মানুষের কাছে আবেদন করেন আপনার শিশুকে নিজের নাম ঠিকানা এবং ফোন নাম্বার বলতে শেখাবেন যাতে হারিয়ে গেলেও সে কোনওভাবে পরিচয়টি দিতে পারে। শিশু হারিয়ে গেলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের অপারেশন স্মাইল আপনার শিশুটিকে ফিরিয়ে আনতে সাহায্য করবে।

