অন্ডালে ইসিএলের খনিগর্ভ থেকে শ্রমিকের অস্বাভাবিক দেহ উদ্ধার

জয় লাহা, দুর্গাপুর, ৯ মে: খনিগর্ভ থেকে ইসিএল কর্মীর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে, অন্ডালে ইসিএলের শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে।

পুলিশ সুত্রে জানাগেছে, মৃতের নাম ব্রজ গোপাল অধিকারী (৫৫)। তিনি ঝাঁঝরা কলোনি ইসিএল আবাসনে থাকতেন। ইলেকট্রিক ফিটারের কাজ করতেন শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে।

সোমবার রাত ন’টা নাগাদ খনি গর্ভে এসডিএল সেকশন ১ নং লেবেলে রুফ বোল্টের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখেতে পায় সহকর্মীরা। তারাই খবর দেয় কোলিয়ারী আধিকারিকদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। 

এদিকে খনি গর্ভে কর্মরত অবস্থায় মৃত্যু হওয়ায় পরিবারের একজনকে চাকরি ও অন্যান্য ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় সহকর্মীরা। কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ায় খনিগর্ভ থেকে মৃতদেহটি ওপরে আনা হয় এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। মঙ্গলবার ময়না তদন্তের জন্য মৃতদেহ আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *