আইআইটি খড়্গপুরের এক পড়ুয়ার অস্বাভাবিক দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ অক্টোবর: মঙ্গলবার গভীর রাতে আইআইটি খড়্গপুরে এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
জানাগেছে, কে কিরণ চন্দ্র নামে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্র লাল বাহাদুর শাস্ত্রী ভবনের ৫১২ নম্বর ঘরে থাকত।

গতকাল গভীর রাতে ওই ঘর থেকেই সহপাঠীরা তার ঝুলন্ত দেহ উদ্ধার করে আইআইটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ছাত্র কীরণ চন্দ্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিল। তার বাড়ি তেলেঙ্গানা রাজ্যের মেদাক জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *