জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: সোমবার কেশিয়াড়ি থানা এলাকার বামুনমারি থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ঝুলন্ত পচাগলা দেহ উদ্ধার হয়েছে। এদিন সকালে কেশিয়াড়ি ব্লকের খাজরা গ্রাম পঞ্চায়েতের বামনমারি জঙ্গল এলাকায় স্থানীয়রা ছাগল চরাতে গিয়ে ওই ব্যক্তির ঝুলন্ত পচাগলা দেহ দেখতে পায়। এরপরেই কেশিয়াড়ি থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, কেউ বা কারা জঙ্গলে খুন করে গাছে ঝুলিয়ে দিয়ে পালিয়েছে। বৃষ্টির কারণেই ঝুলন্ত দেহ পচে গলে যায়। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে পুলিশের অনুমান আত্মহত্যাই হতে পারে। ময়নাতদন্তের পরেই খুন না আত্মহত্যা তা জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

