অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা গলা দেহ ঘিরে, চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকায়

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১ মার্চ:
উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার বিরা বাথানিয়ায় রাস্তার ধারে খালের মধ্যে মিলল এক মধ্যবয়স্ক ব্যক্তির মৃতদেহ। এই পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বিরা এলাকায়। অশোক নগর থানা এলাকায় রাস্তার ধারে এই মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।

আজ সকাল থেকে এলাকায় দুর্গন্ধ ছড়ায়। তার পরে রাস্তার পাশে ছোট খালের মধ্যে পচাগলা দেহ দেখতে পায় এলাকার মানুষ। তারাই খবর দেয় স্থানীয় অশোকনগর থানার। ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে বারাসাত হাসপাতালে মর্গে পাঠায়। তবে মৃতের পরিচয় এখনো জানা যায়নি। কি করে মৃত্যু হল ওই ব্যক্তির, কেউ খুন করে এখানে ফেলে গেছে কি না তা তদন্ত করে দেখছে অশোক নগর থানার পুলিশ।

এই মৃতদেহ উদ্ধার ঘিরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *