মেদিনীপুর স্টেশনে এক বৃদ্ধের জীবন রক্ষা করলেন এক আরপিএফ কর্মী

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ নভেম্বর: জীবনের মায়া ত্যাগ করে মেদিনীপুর স্টেশনের ২ নং প্ল্যাটফর্মে এক বৃদ্ধের জীবন রক্ষা করলেন এক আরপিএফ কর্মী। ২ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওড়াগামী একটি লোকাল ট্রেন নির্ধারিত সময় অনুযায়ী চলতে শুরু করে।চলন্ত ট্রেনে দৌড়ে ওঠার চেষ্টা করেন বাদল নাগ নামে এক বৃদ্ধ যাত্রী। কিন্তু তিনি হাত ফসকে পড়ে যান প্ল্যাটফর্মে।

এই ঘটনা দেখা মাত্রই ছুটে আসেন স্টেশনে ডিউটিতে থাকা সন্দীপ ধল নামে এক আরপিএফ কর্মী।মুহূর্তের মধ্যে ওই যাত্রীকে চলন্ত ট্রেনের বগি টেনে নেবার চেষ্টা করলেও সন্দীপ ও এক যুবকের চেষ্টায় চলন্ত ট্রেনের বগি থেকে সরানো সম্ভব হয়েছে। এই দৃশ্য ধরা পড়েছে মেদিনীপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের সিসি টিভি ক্যামেরায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *