আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ ডিসেম্বর:
ফের এক মহিলা যাত্রীকে মৃত্যুর মুখ থেকে বাঁচালো খড়্গপুরের রেল সুরক্ষাবলের আরপিএফের এক জাওয়ান। চলন্ত উদয়পুর- শালিমার এক্সপ্রেসের বি ফোর কামরায় উঠতে গিয়ে আচমকা পা পিছলে যায় ওই। মহিলা যাত্রীর। কিছুদূরে টেনে নিয়ে যায় ট্রেনটি ওই মহিলাকে। কিন্তু আরপিএফের তৎপরতা সেই মহিলাকে তুলে আবার ট্রেনের ভিতরে ঢুকিয়ে দেওয়ায় অল্পের জন্য প্রাণ রক্ষা পায় ওই মহিলার।
সাউথ ইস্টার্ন রেলের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার এসআইআরপিএফ জে.কে গিরির প্রশংসা করে তাকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করলেন দক্ষিণ-পূর্ব রেলের ওই আধিকারিক।

