গোপীবল্লভপুরে দেওয়াল চাপা পড়ে গুরুতর জখম এক বৃদ্ধা

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২১ সেপ্টেম্বর: প্রবল বৃষ্টির কারণে গোপীবল্লভপুর ১নং ব্লকের কদমখণ্ডি গ্রামে দেওয়াল চাপা পড়ে গুরুতর জখম হলেন এক বৃদ্ধা। স্থানীয় সূত্রে জানাগেছে, জখম ওই বৃদ্ধার নাম রাধারানি জানা বয়স আনুমানিক ৭৩ বছর। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপীবল্লভপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটায় তাকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *