অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩০ জানুয়ারি: সাত সকালে প্রাতঃকৃত্যে বেরিয়ে হাতির হানায় মৃত্যু হল এক প্রৌঢ়ার। ঘটনাটি নয়াগ্ৰাম ব্লকের বড়খাকড়ি অঞ্চলের রামচন্দ্রপুর গ্রামের। মৃত মহিলার নাম ইচ্ছামতী বেরা, বয়স ৬৫ বছর।
স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতি দিনের মত ইছামতী দেবী রবিবার সকালে বাড়ি লাগোয়া বনাঞ্চলে প্রাতঃকৃত্য সারতে গিয়েছিলেন। সেই সময় জঙ্গলের হাতি ধরে ফেলে ওই তাকে এবং সঙ্গে সঙ্গে আছাড় দিয়ে মেরে ফেলে ইচ্ছেমতী বেরাকে। গ্রামের একজন দরিদ্র পরিবারের মহিলা হাতির হানায় মারা যাওয়ায় রামচন্দ্রপুর এলাকায় যেমন শোকের ছায়া নেমে এসেছে, সেরকম দিনের পর দিন হাতির হানায় এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পাশাপাশি নয়াগ্ৰামের বনাঞ্চলে নিয়মিত হাতি অবস্থান করা সত্ত্বেও বন দফতরের উদাসীন বলে অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা। স্থানীয়রা দাবি তুলছেন, মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করুক বন দফতর।

