আমাদের ভারত, আরামবাগ, ২৪ ডিসেম্বর: পুলিশের স্করপিও গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার গড়বাড়ি এলাকায়। মৃতার নাম আশালতা ঘড়ুই, বয়স ৫০। বাড়ি আরামবাগ থানার ডিহিবায়ড়া এলাকায়।
জানা গেছে, ওই বৃদ্ধা আরামবাগ- তারকেশ্বর রোডের গড়বাড়ি এলাকায় যখন রাস্তা পার হচ্ছিলেন ওই সময় একটি পুলিশের স্করপিও গাড়ির সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এরপর পুলিশের গাড়িটি ঘটনাস্থল থেকে বেপাত্তা হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখায়। স্থানীয় বাসিন্দারা ওই বৃদ্ধাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই বৃদ্ধার।

