সাত সকালে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক বৃদ্ধ

আমাদের ভারত, নদিয়া, ১৩ অক্টোবর: সাত সকালে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক বৃদ্ধ। নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া এলাকার বাসিন্দা অর্জুন রায় (৬৫)। প্রত্যেক দিনের মতন মঙ্গলবারও বাড়ি সংলগ্ন তাল তলা ঘাটে গঙ্গায় স্নান করতে যান। অভিযোগ, গঙ্গায় স্নান করতে নামার কিছু পরেই হঠাৎই জলে তলিয়ে যান তিনি। প্রাথমিক ভাবে ঘাটে উপস্থিত অন্যান্য লোকেরা তাকে বাঁচানোর চেষ্টা করেও বিফল হয়। পরে শান্তিপুর থানায় খবর দিলে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *