লালগড়ে হাতির হানায় প্রাণ গেল বৃদ্ধের

আমাদের ভারতের, ঝাড়গ্রাম, ১৩ এপ্রিল:বৃহস্পতিবার সকালে লালগড় থানার কুরকুটসোল গ্রামে মাঠে ছাগল চরাতে গিয়ে দলমার হাতির আক্রমণে শ্রীনাথ সিং নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

জানাগেছে, খাবারের সন্ধানে পাঁচটি দাঁতাল জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়লে ওই ব্যক্তি হাতির সামনে পড়ে যান। হাতিটি তাকে শুঁড়ে ধরে আছাড় মারে এবং পা দিয়ে পিষে দেয়। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে লালগড় গ্রামীণ হাসপাতালে এবং পরে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। মেডিকেল কলেজের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *