দুর্গাপুরে মৌমাছির কামড়ে মৃত্যু বৃদ্ধের 

জয় লাহা, দুর্গাপুর, ১৯ অক্টোবর: ব্যাংকের কাজ সেরে ঘরে ফেরার পথে মৌমাছির কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। সোমবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুর গভর্মেন্ট কলেজ সংলগ্ন এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে, মৃতের নাম দুয়ারীকা প্রসাদ সিং (৭৫)। দুর্গাপুরে বন্ধ রাস্ট্রায়ত্ত বিওজিএল কারখানার অবসর প্রাপ্ত কর্মী ছিলেন। 

ঘটনায় জানা গেছে, সোমবার ব্যাংকের কাজ সেরে দুয়ারীকা প্রসাদ সিং নিজের বাড়িতে ফিরছিলেন। দুর্গাপুর গভঃ কলেজের সামনে হটাৎই মৌমাছির দল তাকে ঘিরে ধরে আক্রমন করে। মৌমাছির দংশনে  যন্ত্রনায় ছটফট করতে করতে রাস্তায় লুটিয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এবং দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা দুয়ারীকা প্রসাদ সিংকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *