ফরাক্কায় ভোট দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৬ এপ্রিল: মুর্শিদাবাদ জেলাতে সপ্তম দফার ভোট চলছে। জেলার ফারাক্কার ৫৬ নম্বর বুথে ভোট দিয়ে এসে মৃত্যু হল এক বৃদ্ধের। জানা গিয়েছে তার নাম শিশুপদ মন্ডল। ছেলে রাজপতি মন্ডল জানান, ৮২ বছর বয়স হয়েছিল বাবার। তাঁর শারীরিক অবস্থাও খুব একটা ভালো ছিল না।
তবে এবছর ৮০ বছরের ঊর্ধে সকল ভোটারদের বাড়িতেই ব্যালটের মাধ্যমে ভোট দানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। কিন্ত তা সত্বেও তিনি কেন ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *