স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ মার্চ: দোল উৎসবের পরিক্রমায় অংশগ্রহণ করতে নবদ্বীপে ঘুরতে আসা এক বৃদ্ধকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে নদিয়ার নবদ্বীপ থানার কোলের ডাঙ্গা এলাকায় একটি মন্দিরে। মৃত ব্যক্তির নাম শঙ্কর কয়াল। বয়স আনুমানিক ৬২ বছর। বাড়ির দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার কাঁঠালবেরিয়া এলাকায়।

জানা গেছে, দোল উৎসব উপলক্ষ্যে ওই ব্যক্তি কয়েকদিন আগে নবদ্বীপ কোলের ডাঙ্গা কেশবজি গৌড়ীয় মঠে ঘুরতে এসেছিলেন। এরপর শুক্রবার রাতে বাথরুমে অচৈতন্য অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বার্ধক্যজনিত কারণ কিংবা অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ধারণা মৃত ওই বৃদ্ধের সাথে ঘুরতে আসা সঙ্গীসাথী সহ মন্দির কর্তৃপক্ষের।


