জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ অক্টোবর: শনিবার সকালে দাসপুরে কাঠের ব্রিজ থেকে নদীতে পড়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম কানু সাউ, বয়স ৬৪ বছর। বাড়ি দাসপুর থানার দুধকুমড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানাগেছে, ওই বৃদ্ধ সকালে সাইকেলে করে কুলটিকরি- পলাশপাই খালের উপর নির্মিত কাঠের সেতু দিয়ে সাইকেল করে যাওয়ার সময় অসাবধানতাবশত খালের জলে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা প্রায় সঙ্গে সঙ্গে খালে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দাসপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বলে জানা গেছে।

