বনগাঁয় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে এক আন্তর্জাতিক গাঁজা পাচারকারীকে গ্রেফতার

সুশান্ত ঘোষ, বনগাঁ, ২৮ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে এক আন্তর্জাতিক গাঁজা পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ। উদ্ধার হয় দুই কেজি গাঁজা, দুটি মোবাইল ফোন। একটি বাংলাদেশের সিমকার্ড। সোমবার রাতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঝাউডাঙ্গা সীমান্ত থেকে গ্রেফতার করে বিএসএফের ১৫৮ নম্বর জওয়ানরা।

বিএসএফের আধিকারিক জানিয়েছেন, পাচারকারীর নাম সাহাজাদ মণ্ডল। গাইঘাটার শশাডাঙা এলাকার বাসিন্দা। গাঁজা মোবাইল সহ ধৃতকে মঙ্গলবার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।

বিএসএফ সূত্রের খবর, গতকাল রাত সাড়ে ন’টা নাগাদ বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল ওই পাচারকারী। সেই সময় বিএসএফ জওয়ানদের নজরে পড়ে যায়। এরপর তাকে তাড়াকরে ধরে ফেলে। তল্লাশি চালিয়ে একটি চটের ব্যাগের মধ্যে প্ল্যাস্টিক মোড়া দু’কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে। একটি ফোনে বাংলাদেশের সিম পাওয়া যায়। এরপর তাঁকে ঝাউডাঙা ক্যম্পে আনা হয়।

বিএসএফের জিজ্ঞাসা বাদে ধৃত জানিয়েছে, সে গাঁজা পাচারের উদ্দেশ্যে বাংলাদেশ সীমান্তে যাওয়ার চেষ্টা করছিল। এরপর ওই পাচারকারীকে গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রের খবর, ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে গাঁজা পাচার করার সময় তাকে আটক করে বিএসএফ জওয়ানরা। ধৃতকে মঙ্গলবার বারাসত আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *