“দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো”, নাম না করে মুর্শিদাবাদে শুভেন্দুকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৯ ফেব্রুয়ারি: মুর্শিদাবাদ জেলা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গল বার এই কর্মসূচি হয় মুর্শিদাবাদ জেলা সদর বহরমপুর শহরের বহরমপুর স্টেডিয়ামে। বহরমপুর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগদান করতে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল।

আজকের এই সভা মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ও দলের কর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে বলেন, যে সমস্ত নেতারা তৃণমূল কংগ্রেস ত্যাগ করে অন্য দলে চলে গিয়েছে তাতে একপ্রকার তৃণমূলের ভালোই হয়েছে। তিনি নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষের সুরে বলেন, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, যারা মনে করছেন বিজেপি করবেন তারা চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের এতে কোনও যায় আসবে না। মুর্শিদাবাদের বহরমপুরে এদিনের এই সভা বিধানসভা নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *