গোয়ালতোড়ে তমাল নদীর জলে ডুবে একটি হস্তি শাবকের মৃত্যু

জে মাহাতো, মেদিনীপুর, সেপ্টেম্বর: গোয়ালতোড়ের তমাল নদী পার হওয়ার সময় জলে ডুবে একটি হস্তিশাবকের মৃত্যু হয়েছেl ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতেl শনিবার সকালে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে মাঝনদীতে শাবকটির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশ এবং বনদপ্তরে খবর দেনl এর পরেই শাবকটির মৃতদেহ উদ্ধার করেন বনদপ্তরের কর্মীরাl

মেদিনীপুর বন বিভাগ সূত্রে জানা গেছে, গোয়ালতোড ব্লকের ধরমপুর কদমডিহা এলাকার জঙ্গলে কয়েকদিন ধরে পঁয়ত্রিশটি হাতির একটি দল ঘুরে বেড়াচ্ছিলl হাতির দলটি দুটি ভাগে ভাগ হয়ে গতকাল রাতে প্রথমে পনেরোটি  হাতি গোয়ালতোড়ের কাছে তমাল নদী পেরিয়ে কাকড়িশোল জঙ্গলের দিকে চলে যায়। এরপর দ্বিতীয় দলটি রাত একটা নাগাদ নদী পার হওয়ার সময় দলে থাকা একটি হস্তিশাবক জলের তোড়ে ডুবে ভেসে যায়l 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *