বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির প্রাণ যাওয়ায় চাঞ্চল্য বেলিয়াতোড়ে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ সেপ্টেম্বর: বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ মেরামতির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মৃত্যু হল এক ইলেকট্রিক মিস্ত্রির। গতকাল সন্ধের পর বেলিয়াতোড়ের নিয়োগী পাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, মৃত ইলেকট্রিক মিস্ত্রির নাম বিশ্বজিৎ বোস (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের এক গৃহস্থের বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই ইলেকট্রিক মিস্ত্রি তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ করার কাজ করতে যান। টর্চ জ্বেলে তিনি কাজ করছিলেন। ওই সময়েই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপরই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বেলিয়াতোড় থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *