সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ জুন: স্বয়ম্ভর গোষ্ঠীগুলিকে স্হায়ী জীবিকার সুযোগ দেওয়ার লক্ষ্যে স্কুল ছাত্র ছাত্রীদের পোষাক তৈরীর বরাত রাজ্যের স্বংয়ম্ভর গোষ্ঠীগুলিকে দেওয়া হয়েছে। রাজ্য সরকার সমস্ত সরকারি স্কুলের পড়ুয়াদের পোষাক দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। সেইসব স্কুলের পোষাক তৈরী করতে স্বয়ম্ভর গোষ্ঠীগুলিকে বরাত দেওয়া হয়েছে।
এবার যুক্ত করা হল শবর জনগোষ্ঠীর স্বয়ম্ভর গোষ্ঠীগুলিকে। সেই লক্ষ্যে আজ এক অনুষ্ঠানে পাঁচ শবর মহিলাদের হাতে বৈদ্যুতিক সেলাই মেশিন তুলে দেওয়া হয়। জেলা গ্রামীণ উন্নয়ন শাখার উদ্যোগে এক অনুষ্ঠানে শবর মহিলা গোষ্ঠীর হাতে মেশিন তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ, অতিরিক্ত জেলা শাসক সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।


