প্রতীতি ঘোষ,ব্যারাকপুর, ১২ এপ্রিল:
অস্ত্র কারখানার হদিস মিললো উত্তর ২৪ পরগনার ভাটপাড়া থানার কাঁকিনাড়ার কলাবাগান এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে কাঁকিনাড়ার কলাবাগান এলাকায় বিশাল পুলিশ বাহিনী হানা দেয়। এক শ্রমিকের ঘর থেকে উদ্ধার হয় ২টি আগ্নেয়াস্ত্র, গুলির খোল ও অস্ত্র বানানোর সরঞ্জাম। এই ঘটনায় পুলিশ ১জনকে গ্রেপ্তার করতে পারলেও কয়েকজন পালিয়ে যায়।
আগামী ২২ তারিখ ভাটপাড়া বিধানভার ভোট। ফলে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভাটপাড়া এলাকায়।

কলাবাগানের একটি বস্তি এলাকায় অজয় প্রসাদ নামে এক মিল শ্রমিকের ঘর থেকে উদ্ধার হয় ২টি আগ্নেয়াস্ত্র, গুলির খোল ও আগ্নেয়াস্ত্রের বেশ কয়েকটা কাঠামো সহ আগ্নেয়াস্ত্র বানানোর অত্যাধুনিক মেশিন ও সরঞ্জাম। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে ও পরে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকাগুলি তারই প্রতিচ্ছবি ভেসে উঠবে না তো? তা নিয়ে আতংকে এলাকার মানুষ।

