বৃষ্টিতে ভেঙ্গে গেল বরাহনগরের একটি পরিত্যক্ত স্কুল বাড়ি

আমাদের ভারত, ব্যারাকপুর, ২০ সেপ্টেম্বর: একটানা বৃষ্টির জেরে সোমবার বিকেলে আচমকাই ভেঙ্গে পরল বরাহনগরের একটি পরিত্যক্ত স্কুল বাড়ি। এই ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী। কারণ কিছুদিন ধরে ওই স্কুল বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা দুইজন বাড়িটি ছেড়ে চলে যান। তার পর থেকেই সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে রয়েছে বাড়িটি। তবে এই স্কুল বাড়িটির লাগোয়া মাঠে ছোট ছেলে মেয়েরা খেলা করতে আসতো। বৃষ্টির জন্য বন্ধ ছিলো খেলাধূলা। তাই বড় ধরনের কোনও বিপদ
হয়নি।

বহুদিন ধরে এই বাড়িটি সংস্কারের অভাবে
ধুকছিল। বরাহনগরের বনহুগলি গার্লস স্কুলের এই বাড়িটি জীর্ণ দশায় পড়ে ছিল বহুদিন। স্কুলের নতুন বাড়ি তৈরি হওয়ায় বনহুগলির এই স্কুল বাড়িটি ছেড়ে পাশে আর একটি নতুন বাড়িতে স্থানান্তরিত হয়ে যায়
স্কুলটি। সোমবার দুপুরে প্রবল বর্ষণের জেরে হঠাৎ করেই হুড়মুড় করে ভেঙ্গে পরে স্কুলের এই পরিত্যক্ত বাড়িটি। বাড়ি ভেঙ্গে পড়ার খবর পুলিশ প্রশাসনের কাছে যেতেই দ্রুত ঘটনাস্থলে আসে বরাহনগর থানার পুলিশ। সেই বাড়ির ভেঙ্গে পড়া অংশ সরাতে আসে দমকল কর্মীরা। বিপদজনক অবস্থায় থাকা এই পরিত্যক্ত বাড়িটি সম্পূর্ণ ভাবে ভেঙ্গে দেওয়ার কাজ শুরু করেছে দমকল কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *