গরু বোঝাই আমূল দুধের মুখ বন্ধ কন্টেনার উল্টে প্রাণ গেল ৫ গবাদির, হুড়ার বিশপুরিয়ার ঘটনায় তোলপাড়

সাথী দাস, পুরুলিয়া, ২৩ আগস্ট: ডেয়ারির গাড়িতে গরু পাচার। পুরুলিয়ার হুড়া থানার বিশপুরিয়া এলাকায় গরু বোঝাই লরি উল্টে যাওয়ার পরই সরব হল বিজেপি। পুরুলিয়া- বাঁকুড়া ৬০(এ) জাতীয় সড়কে আজ ভোরের দিকে ঘটনাটি ঘটে।

আমূল দুধের মুখ বন্ধ কন্টেনারে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল প্রচুর গরু। ওই গরুগুলি পাচার করা হচ্ছিল বলে ধারণা এলাকাবাসীর। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছায় হুড়া থানার পুলিশ। পুলিশ জানায়, এতে মোট ২২টি গরু ছিল। এই ঘটনায় ৫টি গরু মারা গেছে। আহত হয়েছে ৫ টি গরু। প্রাথমিকভাবে পুলিশের তদন্তে উঠে এসেছে যে এটি উত্তর প্রদেশের গাড়ি। বিহারের ঔরঙ্গাবাদের বরুন হাট থেকে আসছিল এবং এর গন্তব্য ছিল কলকাতা। চালক ও খালাসির বক্তব্য অনুযায়ী এগুলো খামারে চাষের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

এদিকে, হুড়ার বাসিন্দা জেলা বিজেপি নেতা আবদুল আলিম আনসারি বলেন, “তৃণমূলের আমলে আর কী দেখবেন রাজ্যবাসী? সাধারণ লরিতে গরু পাচার হলে মানুষ ধরে ফেলবে। তাই দুধের কনটেইনারে গরু পাচার করছিল। এখানে দুর্ঘটনা ঘটে যাওয়ায় আমরা বিষয়টি জানতে পারলাম।”

বিজেপির এই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “তৃণমূল এই কাজের সঙ্গে জড়িত নয়, প্রশ্রয় দেয় না। বিষয়টির তদন্ত শুরু করেছে। সত্যিটা তদন্তে উঠে আসবে।”

গাড়ির চালক, খালাসি সহ মোট তিন জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গাড়ির মালিকের উদ্দেশ্যে খবর দেওয়া হয়েছে। তাঁকেও তলব করে পুলিশ। অন্যের সম্মতি চুরি করে নিয়ে পালানো এবং উদ্ধার, বাড়তি বোঝায়, পশুদের প্রতি নিষ্ঠুরতা ও প্রতিরোধ আইন ছাড়া বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে হুড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *