আমতা ২ নং পঞ্চায়েত সমিতির নিজস্ব ওয়েবসাইট

আমাদের ভারত, হাওড়া, ২১ সেপ্টেম্বর: আমতা ২ নং পঞ্চায়েত সমিতির নিজস্ব ওয়েবসাইটের উদ্বোধন হল মঙ্গলবার। এদিন সমিতির কার্যালয়ে ওয়েবসাইটের উদ্বোধন করেন রাজ্যের জনসাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ, বাগনানের বিধায়ক অরুণাভ সেন, আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি তথা আমতার বিধায়ক সুকান্ত পাল সহ অন্যান্যরা।

আমতা ২ নং পঞ্চায়েত সমিতি সূত্রে খবর, এই ওয়েবসাইটে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের পাশাপাশি পঞ্চায়েত সমিতির নানা কাজকর্মের বিষয় সাধারণ মানুষ জানতে পারবেন। এছাড়াও পঞ্চায়েত সমিতির বিভিন্ন পরিকল্পনা সম্পর্কেও সাধারণ মানুষ জানতে পারবেন। এদিনের এই অনুষ্ঠান থেকে কৃষক বন্ধু প্রকল্পে মৃত কৃষক পরিবারের হাতে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। এছাড়াও ৮৬ জন দুঃস্থ সংখ্যালঘু মহিলার হাতে বাড়ি তৈরির জন্য প্রথম পর্যায় ৬০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *