স্বাস্থ্য সচেতনতার বার্তা দিয়ে আম্রপালি আম বিক্রি বালুরঘাটে, পরিবেশপ্রেমী সংস্থার উদ্যোগে স্টল আমবাজারে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৬ জুলাই: রাসায়নিক কীটনাশক ও কারবাইডের বিষক্রিয়া থেকে সাধারণ মানুষকে সচেতন করতে মাঠে নামল পরিবেশ প্রেমী সংস্থা। আঙিনা পাখিরালয়ের আম্রপালি আম বিক্রি শুরু করল আঙিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতি। মঙ্গলবার সংগঠনের তরফে বালুরঘাট হাই স্কুল মাঠের আম বাজারে রীতিমতো স্টল করে দেওয়া হয় স্বাস্থ্য সচেতনতার বার্তা। কীটনাশক ও কারবাইড ছাড়া আম দেখতে খারাপ হলেও তা স্বাস্থ্য সন্মত বলেই দাবি ওই সংগঠনের। এদিন আমবাজারে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরেই আমি বিক্রি করা হয়েছে পরিবেশপ্রেমী ওই সংস্থার তরফে।

আরও পড়ুন বালুরঘাটে একসাথে দু’ হাজার সোলার লাইটের সূচনা করলেন সাংসদ, “অন্ধকার ঘুঁচবে,” বললেন বাসিন্দারা

সংস্থার কর্ণধার বিশ্বজিৎ বসাক জানিয়েছেন, বর্তমান সময়ে বাজার ধরতে বেশিরভাগ বিক্রেতা রাসায়নিক কীটনাশক এবং কারবাইড দিয়ে আম বিক্রি করছেন। দেখতে সুন্দর সেই আম নজরও কাড়ছে সাধারণের। আর এতেই না জেনে প্রত্যেকটা মানুষ তাদের বিপদ ডেকে আনছেন। যার কারণে সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে তাঁদের তরফে রাসায়নিক কীটনাশক বিহীন বিশুদ্ধ আম্রপালি আম বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন রানাঘাটের ধানতলায় স্কুলে যাওয়ার পথে দুই কিশোর কিশোরীর শারীরিক সম্পর্ক, সন্তান প্রসবের পর পলাতক কিশোর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *