আমাদের ভারত, ৯ মে: রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রবীন্দ্রনাথের ছবির সঙ্গে নিজের ছবি যুক্ত করে অমিতবাবু লিখেছেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র, যিনি তাঁর বিচারধারা দিয়ে সমগ্র বিশ্বকে ভারতীয় দর্শনের সঙ্গে পরিচয় করিয়েছেন।
তাঁর সৃষ্টি বিরাট রচনা সম্ভার, সকল দেশবাসীর কাছে অমূল্য সম্পদ।
এই প্রজ্ঞা দৃষ্টিসম্পন্ন মহামানবের জন্মজয়ন্তীতে সশ্রদ্ধ প্রণাম।“

