ঠাকুর নগরে পুজো দিলেন অমিত শাহ, বললেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের স্বপ্ন পূরণ করবে নতুন বিজেপি সরকার

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১১ ফেব্রুয়ারি:
বনগাঁর ঠাকুর নগরে এসে হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে গিয়ে পুজো দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠাকুর নগরে ঠাকুর বাড়িতে দাঁড়িয়ে অমিত শাহ সাংবাদিকদের বলেন, মতুয়াদের নিয়ে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণ করবে ভারতীয় জনতা পার্টি। বিজেপি সরকার গঠন হলে ঠাকুর নগরে প্রভূত উন্নয়নের কাজ হবে। আমার আশা বাংলায় এবার ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *