আমাদের ভারত, ২৮ মার্চ: ইতিমধ্যেই শেষ হয়েছে বাংলার প্রথম দফার ৩০ আসনে নির্বাচন। আজ রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে অমিত শাহ আবারও দাবি করেছেন, বাংলায় ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। আর প্রথম দফার ভোটের ৩০ আসনের মধ্যে ২৬টির বেশি আসন বিজেপির দখলে থাকবে। তবে বাংলার আসল পরিবর্তন আসবে নন্দীগ্রাম থেকেই বলে মনে করেছেন তিনি। একসময় জমি আন্দোলনকে কেন্দ্র করেই সারা ভারতের নজর কেড়েছির নন্দীগ্রাম। এবার সেখানে চলছে প্রেস্টিজ ফাইট। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। সেই কারণেই অমিত শাহ বলেছেন, নন্দীগ্রামের মানুষদের আমি একটা কথাই বলতে চাই, নন্দীগ্রাম যদি পরিবর্তন করে তাহলে গোটা বাংলাতেই পরিবর্তন হয়ে যাবে। তাই আমি নন্দীগ্রামবাসীকে আবেদন করতে চাই, যে নন্দীগ্রাম থেকেই পরিবর্তন শুরু হোক।
বিজেপি আর নির্বাচন কমিশনের মধ্যে যোগসাজশের অভিযোগ তুলেছে তৃণমূল। এর পাল্টা দিয়ে শাহ বলেন, বাংলায় এর আগে ভোটে হিংসা আর হানাহানি ছাড়া কিছুই দেখা যেত না। কিন্তু এই প্রথমবার বাংলার মানুষ এই ধরনের ভোট দেখলেন। তিনি দাবি করেন, “পশ্চিমবঙ্গের মানুষ মোদীজির উপর ভরসা করেছেন। কেন্দ্রের কল্যাণমূলক প্রকল্প বাংলাতেও চালু করতে চায় রাজ্যের মানুষ। তারা চায় ডবল ইঞ্জিন সরকার। সেই কারণেই তারা আমাদের ক্ষমতায় আনবে বলে আমি নিশ্চিত।”
নন্দীগ্রামকে প্রথম থেকেই আলাদা চোখে দেখছে পদ্মশিবির। ভোটের শেষ বেলাতেও তা আবার স্পষ্ট হয়ে গেছে। জানা গেছে অমিত শাহ নন্দীগ্রামের ভোটের আগে প্রচারে আসছেন। ৩০ মার্চ নন্দীগ্রামে রোড শো করবেন অমিত শাহ বলে জানা গেছে।
স্বাভাবিকভাবেই প্রেস্টিজ ফাইটের জন্য নন্দীগ্রামের আসনকে গুরুত্ব দিচ্ছে বিজেপি। মনোনয়ন জমা দেওয়ার সময়ও শুভেন্দুর পাশে দেখা গিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীদের, স্মৃতি ইরানি ধর্মেন্দ্র প্রধানদের। এছাড়াও সেখানে সভা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার সেখাঊ রোড শো করবেন খোদ অমিত শাহ।
কিন্তু কেন নন্দীগ্রামকে এত গুরুত্ব দিচ্ছে বিজেপিও। শুধু কি প্রেস্টিজ ফাইট? মোদীর কাঁথির সভাথেকে বলেছিলেন ভুমিপুত্রই হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। শুভেন্দু অনুগামীরা মনে করছেন সেই ভূমিপুত্রই ফ্যক্টর সম্ভবত নন্দীগ্রামে

