কলকাতা ও শহরতলীর নির্বাচনী রণকৌশল ঠিক করতে রাজ্যে আসছেন অমিত শাহ

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১০ মার্চ:
কলকাতা এবং তার লাগোয়া এলাকার নির্বাচনের রণকৌশল ঠিক করতে আগামী ১৩ -ই মার্চ রাজ্যে আসতে পারেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতা এবং শহরতলীর আসনগুলির নির্বাচনের রণকৌশন নিজের কাঁধে তুলে নিয়েছে বলে দলীয় সূত্রে খবর। তাই এই আসনগুলির রণকৌশল সাজাতেই বাংলায় আসছেন তিনি।

দক্ষিণবঙ্গের সব জায়গায় মোটামুটি সংগঠন তৈরি হলেও কলকাতায় সংগঠন সেভাবে দানা বাঁধেনি। গত লোকসভা নির্বাচনে কলকাতা এবং শহরতলী এলাকায় একটি আসনেও জিততে পারেনি বিজেপি। এছাড়াও কলকাতার প্রত্যেকটি বিধানসভায় প্রার্থী পদের দাবিদার বহু। যারা আবার দলের মধ্যে হেভিওয়েট। প্রার্থী ঘোষণা হতেই টিকিট না পাওয়া দলের এই হেভিওয়েটদের সামলানো কঠিন বলেই মনে করেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। সেই জন্য শহর ও শহরতলীর আসনগুলির ভোটের কৌশল ঠিক করতে দু’দিনে রাজ্য সফরে আসছেন অমিত শাহ। সাংগঠনিক বৈঠক এর পাশাপাশি কলকাতায় একাধিক জনসভা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তর কলকাতার গিরিশ পার্কে একটি সভা করার কথা রয়েছে তাঁর। এছাড়াও যাদবপুর বা ভবানীপুরে সভা করতে পারেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *