আগামীকাল ঠাকুরনগরের সভা করতে আসছেন অমিত শাহ, দূরদূরান্ত থেকে পৌঁছতে শুরু করেছে মতুয়ারা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১০ ফেব্রুয়ারি : ৩০ শে জানুয়ারির বাতিল হওয়া সভার মাঠেই আগামীকাল ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুরনগরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই উপলক্ষে বুধবার সকাল থেকেই দূরদূরান্ত থেকে মতুয়া ভক্তরা ঠাকুরবাড়িতে আসতে শুরু করেছে৷ সভা ঘিরে ব্যস্ততা ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে। এদিন বেলা ১১ টা নাগাদ অস্থায়ী হেলিপ্যাডে বায়ুসেনার একটি কপ্টার ট্রায়ালন দিয়ে ফিরে গেল।

৩০শে জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর সভা শেষ মুহূর্তে বাতিল হয়৷ তারপর থেকে ঠাকুর বাড়ি সংলগ্ন সভা মঞ্চ একই অবস্থায় রয়েছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল এই মঞ্চেই যে কোনওদিন ঠাকুরনগরে এসে সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর জানিয়েছেন বৃহস্পতিবার সভা করবেন অমিত শাহ। ৩.৩০টায় আসবেন। পুজো দিতে পারেন ঠাকুরবাড়ির হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে। নাগরিকত্ব নিয়ে বার্তা দেবেন অমিত শাহ এমনটাই আশা মতুয়াদের।

উত্তরবঙ্গ থেকে মতুয়া ভক্তরা ঠাকুর বাড়িতে পৌঁছে জানাচ্ছেন, নাগরিকত্ব নিয়ে বার্তা দেবেন অমিত শাহ সেই আশাতে দ্বিতীয়বারের জন্য ঠাকুরনগরে আশা।
তৃণমূলের প্রাক্তন সাংসদ মমোতাঠাকুর বলেন, আগামীকাল ঠাকুরনগরে অমিত শাহ সভায় কম সংখ্যক আসবেন মতুয়ারা। তিনি বলেন, এর আগে দুবার আসার কথা বলে আসেননি, ভাঁওতা দিয়েছেন মতুয়াদের। ফলে অনেক মতুয়ারা তাঁকে জানাচ্ছেন তারা আসবেন না। আগের দিনের তুলনায় আজ ঠাকুরবাড়িতে উন্মাদনাও তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না বলে দাবি করছেন মমতাবালা ঠাকুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *