রামমন্দির তৈরি হয়ে যাওয়ার দিন ঘোষণা করে দিলেন অমিত শাহ

আমাদের ভারত, ৪ জানুয়ারি: যে জল্পনা চলছিল তাতে সীলমহর দিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী লোকসভা নির্বাচনের আগেই রাম মন্দির তৈরি হয়ে যাবে। বৃহস্পতিবার ত্রিপুরা শহরে গিয়ে অমিত শাহ জানিয়ে দিয়েছেন ২০২৪ সালের ১ জানুয়ারির মধ্যে রাম মন্দির তৈরি হয়ে যাবে।

বৃহস্পতিবার উত্তর ত্রিপুরার ধর্ম নগরে বিজেপির “জন বিশ্বাস যাত্রা”র উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকেই রাম মন্দির নির্মাণের শেষ দিনক্ষণ ঘোষণা করে দেন তিনি। সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে মন্দিরে নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, “রাহুল বাবা শুনুন আমি রাম মন্দির তৈরি হয়ে যাওয়ার দিনক্ষণ ঘোষণা করছি। অযোধ্যার রাম মন্দির ২০২৪ সালের ১ জানুয়ারিতেই তৈরি হয়ে যাবে।”

অনেকেই মনে করেছেন ২০১৪ সালের ১ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। কিন্তু অমিত শাহ আজ মন্দির উদ্বোধনের শব্দটি উচ্চারণ করেননি। যদিও গত বছর অক্টোবর মাসে শুরুতেই রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট জানিয়েছিল, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ অর্ধেকেরও বেশি এগিয়ে গেছে। ২৪ সালের জানুয়ারি মাসেই তা পর্যটকদের জন্য খুলেও যাবে। ওই সময়ের মধ্যেই মন্দিরে মূর্তি বসানোর কাজও শেষ হয়ে যাবে বলে ট্রাস্ট সূত্রে জানা গিয়েছিল।

২.৭৭ একর জমির উপরে মূলত গ্রানাইট পাথর দিয়ে রাম মন্দির তৈরি হচ্ছে। মন্দিরে ৩৯২টি স্তম্ভ রয়েছে। সিংহ দরজা সহ ১২টি দরজা রয়েছে। দাবি করা হয়েছে ভূমিকম্প হলেও তার কোনো প্রভাব পড়বে না রাম মন্দিরে।

‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদে সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। আমরা ২৫ জন রিপোর্টার এর সঙ্গে যুক্ত। 🙏
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *