করোনার জন্য রাজ্যের সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করলেন অমিত শাহ ও জেপি নাড্ডা

নীল বণিক, আামাদের ভারত, কলকাতা, ২২ এপ্রিল: রাজ্যের সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করলেন অমিত শাহ, জেপি নাড্ডা। বৃহস্পতিবার সর্বভারতীয় বিজেপির সংগঠন সম্পাদক বিএল সন্তোষ টুইট করে এই কথা জানিয়েছেন। করোনার কারণেই এই সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তার আগে অবশ্য শহিদ মিনারে সভা বাতিল করেছেন প্রধানমন্ত্রী। কলকাতার শহিদ মিনারে ৫০০ জন দলীয় সমর্থককে নিয়ে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু রাজ্যের মধ্যে কলকাতায় সংক্রমণ সবথেকে বেশি। সেইকথা মাথায় রেখে সভা বাতিল করেছেন তিনি। এর পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজ্যের সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করলেন। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এখনও রাজ্যে দু’দফায় ভোট বাকি রয়েছে। বিজেপির কাছে সেই ভোট অবশ্যই গুরুত্বপূর্ণ। করোনার সংক্রমণের জন্য বিজেপি রাজ্যের সমস্ত বড় রাজনৈতিক কর্মসূচি বাতিল করল। বিজেপি মানুষের জন্য লড়াই করে। তাই মানুষের স্বার্থে প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের কাছে পৌঁছে যাবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *