আমাদের ভারত, ২৮ জুলাই: প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপতির চরিত্রহননের অভিযোগ আনলেন বিজেপি-র পশ্চিমবঙ্গের সহপর্যবেক্ষক অমিত মালব্য।
আজ লোকসভায় অধীর চৌধুরী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘রাষ্ট্রপত্নী’ বলে উল্লেখ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন এবং স্মৃতি ইরানি অধীর চৌধুরীকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। এই প্রসঙ্গে বৃহস্পতিবার অমিতবাবু টুইটারে লিখেছেন, “কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, বিনীতভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘রাষ্ট্রপত্নী’ বলে উল্লেখ করেছেন। চরিত্রায়নটি কেবল যৌনতাবাদী নয় বরং একজন উপজাতীয় মহিলার প্রতি ঘৃণার উদ্রেক করছে। তিনি একটি নিম্ন পটভূমি থেকে দেশের সর্বোচ্চ পদে উঠে এসেছেন।“

