মঙ্গলবার কালিয়াগঞ্জে থানায় বিক্ষোভের মাঝে এক টোটো চালকের গুলিতে আক্রান্ত হওয়ার ঘটনায় দানা বাঁধলো রহস্য

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৬ এপ্রিল: কালিয়াগঞ্জে এক টোটো চালক গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ ঘিরে নতুন করে রহস্যের দানা বাঁধলো। মঙ্গলবার থানায় বিক্ষোভের মাঝে গুলিবিদ্ধ হন এক টোটো চালক এমন অভিযোগ ঘিরে সরগরম হয়ে ওঠে কালিয়াগঞ্জ। ওই টোটো চালকের বাম হাতে গুলি লাগে বলে অভিযোগ। রায়গঞ্জ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন ওই টোটো চালক। বিক্ষোভ চলাকালীন কিভাবে টোটো চালক গুলিবিদ্ধ হলেন তা নিয়ে উঠছে প্রশ্ন? বিক্ষোভকারীদের মাঝ থেকেই গুলি চালানো হয়েছিল কি না তা নিয়েও দানা বাঁধছে রহস্য।

মঙ্গলবার দিনভর উত্তাল হয়েছিল কালিয়াগঞ্জ এলাকা। রাজবংশী ও আদিবাসী সমন্বয় সমিতির বিক্ষোভকে ঘিরে দফায় দফায় সংঘর্ষ বাধে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল কালিয়াগঞ্জ থানায়। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষের মাঝেই এক টোটো চালকের গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ ওঠে। ঘটনায় দানা বাঁধছে রহস্য। যদিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো একটি ভিডিওতে পুলিশকে গুলি চালাতে দেখা যাচ্ছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমদের ভারত। তবে গোটা ঘটনায় নতুন করে বির্তক শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *