কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
১ মে: সদ্যোজাত শিশুকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে যাওয়ার পথে ট্রাক্টরের সাথে সংঘর্ষ, গুরুতর আহত ৪। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার ক্ষীরপাইয়ের ক্ষেত্রপাল এলাকায়।
জানাগেছে, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে সদ্যোজাত সিজার হওয়া শিশুকে নিয়ে খড়কুশমা অর্থাৎ বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিলো অ্যাম্বুলেন্সে করে। সেই সময় ক্ষীরপাই থেকে একটি ট্রাক্টর মাঠ থেকে ধান বোঝাই করে ঘাটালের দিকে আসছিল। অ্যাম্বুলেন্সে এবং ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয় ক্ষীরপাইয়ের ক্ষেত্রপাল মন্দিরের সামনেই ঘটে দুর্ঘটনা। খবর পেয়ে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সে থাকা সদ্যোজাত শিশু সহ আরও ৪ জনকে ঘাটাল হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।
সূত্রের খবর, সদ্যোজাত শিশুটি ঠিক থাকলেও তার মা এবং দাদুর অবস্থা গুরুতর। অ্যাম্বুলেন্স ও ট্রাক্টরটিকে ক্ষীরপাই আউটপোষ্টে নিয়ে যাওয়া হয়।

