অমর্ত্য সেন একমাত্র ভারতরত্ন যিনি চার বছরে ২১ বার বিনামূল্যে এয়ার ইন্ডিয়ায় যাতায়াতের সুবিধা নিয়েছেন

আমাদের ভারত, ১ জুন: অমর্ত্য সেনই ভারতরত্ন সম্মানিতদের মধ্যে একমাত্র যিনি চার বছরে ২১ বার এয়ার ইন্ডিয়ার বিমানে বিনামূল্যে যাতায়াত করার সুবিধা নিয়েছেন। ২০০৩ সালে ভারতরত্নে সম্মান্বিতদের বিনামূল্যে বিমানযাত্রার সুযোগ দেওয়ার নিয়ম চালু হয়েছিল। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময় কেন্দ্র সরকার এই বিশেষ সুবিধা দিতে শুরু করে। সেই কারণেই এয়ার ইন্ডিয়ার বিমানে অমর্ত্য সেন বিনামূল্যে যাতায়াত করেছেন।

অটল বিহারীর আমলে কেন্দ্র এই বিশেষ সুবিধা দেয়। তথ্যের অধিকার আইনে এয়ার ইন্ডিয়ার কাছে জানতে চাওয়া হয়েছিল ভারত সরকারের দেওয়া বিনামূল্যে বিমান যাত্রার সুবিধা কতজন ভারতরত্ন প্রাপক নিয়েছেন। এই সুবিধা নেওয়ার জন্য সরকারের কত খরচ হয়েছে? জাতীয় সংবাদ সংস্থার সেই প্রশ্নের উত্তরে জানানো হয়েছে, একমাত্র অমর্ত্য সেন ২০১৫- ২০১৯ সালের মধ্যে ২১ বার বিনামূল্যে এয়ার ইন্ডিয়া বিমানে যাতায়াত করেছেন।

এখনো পর্যন্ত ৪৮ জন ভারতীয়কে ভারতরত্নে সম্মানিত করেছে ভারত সরকার। এদের মধ্যে ১৪ জনকে মরণোত্তর সম্মান্বিত করা হয়েছে। বাকিদের মধ্যে অমর্ত্য সেন ছাড়া বেঁচে আছে লতা মঙ্গেশকার, শচীন টেন্ডুলকার, অধ্যাপক পি এন আর রাও, এরা কেউই‌ এয়ার ইন্ডিয়ার বিমানে বিনামূল্যে যাত্রা করেননি বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *